15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

অপারেশন সিন্দুরে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং। তার মতে, এগুলোর মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান। এটি পাকিস্তানের বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে।

অমর প্রীত সিংয়ের মতে, পেহেলগাম হামলার পর চালানো অভিযানে পাকিস্তানের একটি গোয়েন্দা নজরদারি বিমান (বিগ বার্ড) ভূপাতিত হয়েছে। এর ক্ষতি পাকিস্তানের বিমান বাহিনীর শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়।

ছয়টি বিমান ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের বিমান ঘাঁটিতে চালানো হামলায় ইসলামাবাদের স্থল-ভিত্তিক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন ভারতের বিমানবাহিনী প্রধান।

তিনি বলেন, আমরা পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছি – যেটি ৩০০ কিমি দূর থেকে টার্গেট করা হয়েছিল। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় ‘সারফেস টু এয়ার কিল’।

রাশিয়ান নির্মিত এস-৪০০-কে ‘গেম-চেঞ্জার’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ভেদ করতে পারেনি।’

তিনি উল্লেখ করেন, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করেছে। সদ্য কেনা এস-৪০০ সিস্টেমটি একটি গেম-চেঞ্জার। পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল, এই সংঘাত অব্যাহত থাকলে তাদের আরও ক্ষতি হবে, তাই তারা যুদ্ধবিরতির অনুরোধ করে।

তথ্যসূত্র: এনডিটিভি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে

News Desk

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক

brs@admin

পিরোজপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎ ‎

News Desk

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা

brs@admin

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

News Desk

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

News Desk
Translate »