25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোন দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তাই এই শিক্ষিকার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। যা শিক্ষকদের দেয়া হবে।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় শেষ হয় দুপুরে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপির ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

News Desk

শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

News Desk

স্টারলিংক কী? কীভাবে কাজ করে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

brs@admin

বিদেশ সফরে যেতে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

News Desk

সাতটি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk
Translate »