BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হাসপাতালের কেবিনে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আব্দুস সাত্তার বলেন, জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। তিনি নিজ হাতেই খাওয়া-দাওয়া করছেন। আগামী সপ্তাহে হয়তো হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন। তবে সেটি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন।

গত ২ আগস্ট সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

আবারও বাড়লো স্বর্ণের দাম

News Desk

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

News Desk

‘সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা’ : মঈন খান

News Desk

ডা. শফিকুর রহমানের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ

News Desk

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk
Translate »