শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

হাসিনা-কামালের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। বুধবার (৬ আগস্ট) সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

আদালতে সাক্ষ্য দেবেন দু’জন। এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময়, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। সেইসাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিআরএসটি/এসএস

Related posts

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

News Desk

দ. কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ উ. কোরিয়ার

News Desk

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

নারায়ণগঞ্জে কারখানা করবে সুইডিশ কোম্পানি নিলোর্ন, সমঝোতা স্মারক সই

brs@admin

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

News Desk

চার বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

brs@admin
Translate »