20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ভোটের দুমাস আগে তফসিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে, রমজানের আগে ইলেকশন করার জন্য প্রধান উপদেষ্টা একটি চিঠি দিবেন। আমরা প্রত্যাশা করছি, দ্রুত সময়ের মধ্যে চিঠি পেয়ে যাব। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আজ (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন।

সিইসি বলেন, আমাদের কর্মকর্তারা রাতদিন খাটছেন। ভোটার তালিকা নিয়ে কাজ করেছেন।

আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরো উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। ভোটারদের আস্থা অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এআই এর অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ। আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।
বিআরএসটি/এসএস

Related posts

১৯৩টি ইউক্রেনিয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

News Desk

চক্রান্তকারীরা আমিরের এক্স একাউন্ট হ্যাক করেছে : জামায়াত

News Desk

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

গুলশানে চাঁদাবাজি; গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু গ্রেপ্তার

News Desk
Translate »