33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষাশিরোনাম

আজ বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবস

আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহাপুরুষের শিল্প, সাহিত্য ও সংগীত আজও বাঙালির জীবনে গভীর প্রভাব বিস্তার করে আছে।

বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র ১২৬৮ সনের ২৫শে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) পৈতৃক বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক প্রচার করছে। আজ (৬ আগস্ট) সন্ধ্যায় ছায়ানটে গীতি আলেখ্যসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত।

আগামীকাল বাংলা একাডেমিতে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে গবেষক, সমালোচক, কবি ও লেখকরা আলোচনায় অংশ নেবেন।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা

News Desk

ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

brs@admin

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

brs@admin

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

News Desk

৬ মাসে রেকর্ড পরিমান স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে

brs@admin

আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট

brs@admin
Translate »