20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না।

চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়।

তিনি বলেন, চীনাদের যেকোনো বিষয়ে দর কষাকষির দক্ষতা রয়েছে। তবে আমি মনে করি, একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে টেনিও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইল্ডাও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে সাম্প্রতিক অগ্রগতি ভেস্তে যাবে এবং যদি শরৎকালে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়, তবে তাতে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনাও নষ্ট হবে।

উইল্ডাও জোর দিয়ে বলেন, এই হুমকিগুলো বাস্তবায়ন করা হলে সামগ্রিক আলোচনা বিপর্যস্ত হবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk

নিরাপত্তা ইস্যু থাক‌লে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র : দূতাবাস

News Desk

১৩৫ শতাংশ বাড়ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি

News Desk

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে সমঝোতা করেনি : নুর

News Desk

দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : আহমদ তৈয়্যব

brs@admin

স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা

News Desk
Translate »