শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশকালে দুইজন আটক

সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। আজ (০৩ জুলাই) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে তাদের আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

আটকৃতদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটকৃত অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনও ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নেপালে ‘জেন-জি’ আন্দোলনে পলাতক বন্দিরা ফিরে না এলে বিশেষ অভিযান

News Desk

জয়ার ‘ডিয়ার মা’, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে

News Desk

রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষার্থীরা

News Desk

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

News Desk

যেসব স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

News Desk

ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, বেড়েছে তেলের দাম

brs@admin
Translate »