19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনভাবেই ছাড় পাবে না।
এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে, তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না— গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে তাতে কোনো শঙ্কার কারণ দেখছি না।
থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে যান। সেখানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন মামলায় পলকসহ গ্রেফতার ৪

News Desk

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

News Desk

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin

শ্লীলতাহানির মামলা, আদালতে পরীমণি

brs@admin

আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk
Translate »