26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য : মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের আলাদা আলাদা মামলার ফলে বিচার পেতে বহুকাল লেগে যাবে। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি মামলাই যথেষ্ট। সাধারণ আইন দিয়ে অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা কখনোই সম্ভব হবে না।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীতে গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এক বছরেও অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মানসিকতার পরিবর্তন না হলে পুরো সংবিধান পরিবর্তন করলেও তা কাজে আসবে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র উত্তরণের পথকে দীর্ঘ না করার আহ্বানও জানান তিনি।

বক্তারা বলেন, অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য। ঐক্যে বিভক্তি দেখা দিলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে বলেও সতর্ক করেন তারা।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনকে ঘিরে বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

News Desk

জাতীয় সমাবেশে যে ৭ দাবি জানাবে জামায়াত ইসলামী

brs@admin

রাখাইনে জামায়াতে ইসলামীর রাষ্ট্র গঠনের প্রস্তাব, যা বলল মিয়ানমার জান্তা

brs@admin

ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

News Desk

প্রবাসী জীবনের অজানা কষ্ট | টাকা নয়, তারা পাঠায় ভালোবাসা

brs@admin

মধ্যবর্তী নির্বাচন সামনে, ট্রাম্পের প্রচারে ফের ট্রান্সজেন্ডার ইস্যু

News Desk
Translate »