17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

৫ আগস্টের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

৫ আগস্টের আগেই সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও জানিয়েছেন, আজকেই হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিনক্ষণ জানানো হতে পারে।
আজ শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
মাহফুজ বলেন, সনদ ও ঘোষণাপত্র দুইটা আলাদা জিনিস। সনদ সবগুলো দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে একটা জায়গায় এসেছে। আমরা আশা রাখি ৫ আগস্টের আগে সকল দল কর্তৃক এই ডকুমেন্ট স্বাক্ষরিত হবে।
ঘোষণাপত্রের বিষয়ে তিনি আরও বলেন, আজকেই হয়তো ঘোষণা হবে (ঘোষণার দিনক্ষণ)। ৫ আগস্ট অথবা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত যাচ্ছে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, সেই ছাত্র-জনতার জন্য একটা দালিলিক প্রমাণ থাকবে, যে আমরা কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। জুলাই অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী আল-রাহাভি নিহত

News Desk

সাতক্ষীরায় সাব রেজিস্ট্রারের অমায়িকের বিরুদ্ধে তদন্ত শুরু

News Desk

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড়’ হামলা

News Desk

বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা, চাল জব্দ

News Desk

৪৪তম বিসিএস : কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

brs@admin
Translate »