শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশী পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্কহার কমার প্রতিক্রিয়ায় শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা।’

নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোন শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

brs@admin

সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য : মঈন খান

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

News Desk

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

brs@admin

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

News Desk
Translate »