17.5 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের আজ চূড়ান্ত শুনানি

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

আসামি পক্ষে শুনানি করবেন এস এম শাহজাহান ও আডভোকেট শিশির মনির। আদালতে রাষ্ট্রপক্ষে থাকবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর গত ১৫ মে শুনানি শুরু হয়।
বিআরএসটি/এসএস

Related posts

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

brs@admin

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই : ফয়জুল করীম

brs@admin

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

brs@admin

সফলভাবে সম্পন্ন হলো জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি

News Desk

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৬ নেতাকর্মী গ্রেফতার

News Desk

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk
Translate »