27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ, ১০০ কোটি টাকা জরিমানা

সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। একই সঙ্গে পুঁজিবাজারে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় এ শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ ঘোষণা এবং তাকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের তৎকালীন ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচাল শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠান হিসেবেও আইএফআইসি ব্যাংক পিএলসিকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া আইএফআইসি ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল (এনডিসি), কাওমরুন নাহার আহমেদ এবং তৎকালীন স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

বিএসইসি জানায়, পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

News Desk

কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

News Desk

বাংলাদেশ উইথাউট আওয়ামী লীগ, শাহবাগ ব্লকেডের আগে হাসনাত আব্দুল্লাহ

brs@admin

শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক : মির্জা ফখরুল

News Desk

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

News Desk

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk
Translate »