19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

থাইল্যান্ডের মধ্যাঞ্চলের সুপান বুরি প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজধানী ব্যাংককের উত্তরে মুয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

প্রাদেশিক জনসংযোগ অফিস তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘এই ঘটনায় চারজন মারা গেছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।’ তদন্তকারীরা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান চলছে। থাইল্যান্ডে এরকম কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ প্রায়শই ঘটে থাকে। দেশটিতে নিরাপত্তা বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নের ঘাটতি রয়েছে বলে মনে করা হয়।

গত বছর একই প্রদেশে আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছিল, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সূত্র : এএফপি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

News Desk

মেক্সিকোর সিনেটে হাতাহাতি-মারামারি

News Desk

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল

brs@admin

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

News Desk

পিরোজপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎ ‎

News Desk
Translate »