33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

অন্তর্বর্তী সরকারের চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটু ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে বাংলাদেশ থেকে কী কী শিক্ষা আমরা নিতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে, সেটা আপনাদের সামনে তিন-চারটা বিষয় খুব সংক্ষেপে উত্থাপন করতে চাই। যেগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল। প্রথমত একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার, তো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন এই সরকারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল?

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনারা বলবেন দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি না থাকা। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। যখনই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে এবং আপনারা যদি ফিরে দেখেন, প্রথম রাষ্ট্রব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। আমরা ৯০ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি।
বিআরএসটি/এসএস

Related posts

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

News Desk

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin

সাতক্ষীরায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

News Desk

খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু: ইউনিসেফ

News Desk

২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

News Desk

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

News Desk
Translate »