শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। তবে এখনো নিখোঁজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামে ৬ জেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার সকাল ১০টায় দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে গিয়ে ডুবে যায়। এসময় তাদের কাছ থেকে ১ জন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু-দুফায় আরও ৫ জন হারিয়ে যায়। পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি ট্রলার তাদের উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ ৬ জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

News Desk

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

News Desk

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’ ফয়েজ আহম্মদ

brs@admin

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin
Translate »