শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদ

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় সাদিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।

সোমবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ধানমন্ডি ৯/এ রোডের ওই বাসা থেকে বাড়ির গাড়িচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা ওই গাড়িচালক মো. মাকসুদ বলেন, “ওই বাসার গৃহকর্তা একজন নারী। মেয়েটি ওই বাসায় প্রায় সাত মাস যাবত গৃহকর্মীর কাজ করে আসছিল। দুপুরে সাদিয়া ওয়াশরুমে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও সে বের না হলে তাকে ডাকাডাকি করা হয়। তার কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সাদিয়াকে জানালার রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

News Desk

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

News Desk

ভোট দিতে পারবেন নির্বাচনের সঙ্গে জড়িতরাও : সিইসি

News Desk

পানিহাট্টা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ

News Desk

ফিলিস্তিন নিয়ে কানাডার পরিকল্পনায় ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন হুমকি

News Desk

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

News Desk
Translate »