13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

দেশের বিচার ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। তরুনদের অংশগ্রহণ এগুলোর পরিবর্তনে ভূমিকা রাখবে।

রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যারা এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্য ঘটনা ছিল। শিক্ষক, ছাত্র, নারী, শিশু কেউই তাদের নির্যাতন ও অত্যাচার থেকে বাদ যায়নি। জুলাই আন্দোলনে শহীদদের বিচার হবেই। এ সময় বিচার নিয়ে তরুণদের সরব থাকার আহ্বানও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

brs@admin

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

News Desk

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান গ্রেপ্তার

News Desk

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk

আবদুল হামিদের দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২

brs@admin
Translate »