17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা গেলেও দেশের জার্সিতে অনেকেই তার শেষ দেখে ফেলেছেন। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাকে কি এত সহজে ভুলে থাকা যায়! আসন্ন এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার।

এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। তবে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন গেল বছর। তাই এবারের এশিয়া কাপের দলে স্বাভাবিকভাবেই থাকবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আছেন সাকিব।

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের পাশাপাশি শুভমান গিল, জসপ্রীত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরাহ-গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা।

গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। এতেই বেজে উঠেছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে। বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান—এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে।

৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে এরপর মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৩ মার্চ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

স্বৈরাচারের দোসররা সারাদেশে ষড়যন্ত্রে লিপ্ত : ডা. জাহিদ

News Desk

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি সই থাইল্যান্ড-কম্বোডিয়ার

News Desk

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

News Desk

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

আর্জেন্টিনাকে ‘বিদায় জানিয়ে’ মেসি বললেন ভবিষ্যৎ অনিশ্চিত

News Desk
Translate »