27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো: জামায়াত আমির

আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে গড়ে তুলতে এবং নিয়ন্ত্রণ করতে।’ এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’ জামায়াত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে৷’
গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
জামায়াতে আমীর ডা শফিকুর রহমান বলেছেন দেশের নির্বাচিত প্রতিনিধিরা যদি সব জায়গায় সততার পরিচয় দিতো তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সিঙ্গাপুর ও চীনের মত হতো।
তিনি আরও বলেন, দেশে প্রচলিত যে আইন আছে তা প্রয়োগ হতো, তাহরে সমাজের দুর্নীতি ১০ ভাগের এক ভাগে নেমে আসতো।
দেশে কুরআনের আইন চালু হলে মেয়েরা ঘর থেকে বের হতে পারবেনা, অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবেনা এমন মিথ্যা প্রচারণা করেন তাদের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব অপকর্ম বন্ধ করবে সবাই নিরাপত্তা পাবে।
তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতি দেশের মানুষের জন্য মানবতার জন্য। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনার বিচারের শুনানি অচিরেই : আসিফ নজরুল

brs@admin

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী

brs@admin

সব আসনে ‘না’ ভোট চায় টিআইবি

News Desk

মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় : আসিফ মাহমুদ

News Desk

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

News Desk

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

News Desk
Translate »