33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; বেঁচে নাই কেউ

রাশিয়ার সুদূর প্রাচ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির জরুরি পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে।

আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ আন-২৪ টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে আমুর অঞ্চলের টিন্ডা শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি আঞ্চলিক কেন্দ্র খবরোভস্ক থেকে ব্লাগোভেশচেনস্ক এবং তারপর টিন্ডা অভিমুখে একাধিক অভ্যন্তরীণ রুটে উড়ছিল।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। টিন্ডার বিমানবন্দর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি জঙ্গলঘেরা পাহাড়ের ধারে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা যখন পৌঁছান তখনো সেখানে বিমানের কিছু অংশ জ্বলছিল।

রাশিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ বেঁচে নেই। সংস্থাটি বিমান পরিবহন নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের সন্দেহজনক ঘটনা তদন্ত করছে।

দ্বিতীয়বার অবতরণের সময় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়ছিল বলে জানা গেছে। অস্পষ্ট কারণে প্রাথমিক অবতরণের প্রচেষ্টা বাতিল করা হয়েছিল। সেই সময়ের আবহাওয়া পরিস্থিতি এখনো কাছে নিশ্চিত নয়।

ইরকুটস্কে অবস্থিত আঙ্গারা এয়ারলাইন্স মূলত সাইবেরিয়া এবং রাশিয়ার সুদূর প্রাচ্যজুড়ে আঞ্চলিক রুটে সোভিয়েত যুগের টার্বোপ্রপ বিমান পরিচালনা করে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জড়িত ‘An-24’ মডেলটি প্রথম ১৯৬০ সালে পরিষেবাতে প্রবেশ করে এবং দেশটির সবচেয়ে বিচ্ছিন্ন কিছু রুটে এটি চলাচল করছে।

বিমান সংস্থাটির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তদন্তকারী এবং বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টেলিগ্রামে শেয়ার করা ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, তুষারাবৃত বনের ঢাল থেকে ধোঁয়া উঠছে। পাহাড়ের ঢালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে জরুরি-কর্মীরা কাজ করছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের

News Desk

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

অভিনেতা জাফর ইকবালের জন্মদিন আজ

News Desk

জুলাই সনদ: মতামত জমা দিলো ২৬টি দল

News Desk

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

brs@admin
Translate »