26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

যশোর সীমান্তে সাতমাসে স্বর্ণসহ ৪৩ কোটি টাকার মালামাল উদ্ধার

যশোর জেলায় বছরের প্রথম সাতমাসে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ, রুপা, ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ও জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোরস্থ ৪৯ ব্যাটালিয়ন।

যশোরস্থ বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাতমাসে চোরাকারবারীদের কাছ থেকে সাতকেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫শ’ গ্রাম রুপা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিক্স ও ওষুধ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চোরাচালানকৃত পণ্যের আনুমানিক মূল্য ৪৩ কোটি ৬৮ লাখ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক।

তিনি আরও জানান, একই সময়ে ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার অর্থ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ সময়ে সাত রাউন্ড গুলিসহ একটি দেশি পিস্তল, সাড়ে সাতহাজার বোতল ফেনসিডিল, একহাজার ৮৬২ বোতল বিদেশী মদ, ১৭ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব পণ্য চোরাচালানের অভিযোগে ৪৯ জনকে আটক করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বেড়েছে খোলা তেলের দাম

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

৮ বিলিয়ন ডলারের মামলা থেকে রক্ষা পেলেন জাকারবার্গ

News Desk

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট চায় দুদক

News Desk

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin
Translate »