20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

মেয়ের হত্যাকারীদের বিচার দাবি রিক্সাচালক পিতার

পিরোজপুর প্রতিনিধি : মেয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রিক্সাচালক পিতা কামরুজ্জামান শেখ।সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়েকে নির্মমভাবে হত্যা ও আসামীদের বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে কামরুজ্জামান শেখ বলেন, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আমার মেয়ে কামরুল নাহার আখিকে (১৬) হত্যার বিচার চাই।
একই বছরের ২ সেপ্টেম্বর আসামি রাসেদুল খন্দকার, এনামুল হক লিটন শেখ ও রাকিব খান বাবুসহ ৩জন আমার বাসায় এসে বলে, তোমার মেয়ের সাথে রাসেদুলের প্রেমের সম্পর্ক আছে। রাসেদুলের সাথেই মেয়েকে বিয়ে দিতে হবে, তা নাহলে তুলে নিয়ে বিবাহ দিব।
ওরা হুমকি দিয়ে বলে, ‘তোর মেয়ের অশ্লিল ভিডিও ধারণ করে রাখা আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব ভিডিও ছড়িয়ে দেওয়া হবে’। একপর্যায়ে তারা ঘরে ঢুকে আমার মেয়ের গালে চড়-থাপ্পর মারে। পরদিন (৩ সেপ্টেম্বর) সকালে ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পায় আমার স্ত্রী।
এ ঘটনায় ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করি, যার নং- এম.পি ৮৬/২০ নাজিরপুর। বর্তমানে আসামিরা জামিনে বের হয়ে এসে বিভিন্নভাবে হয়রানী ও মুঠোফোনে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কামরুজ্জামান শেখ।
এসব অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামি এনামুল হক লিটনের মুঠোফোনে কল দিলে ফোনে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বলেন, যা বলার সরাসরি এসে বলেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, দায়েরকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বিভিন্ন অপরাধ সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আসামিদের ভয়ে পরিবার নিয়ে আতঙ্কে দিনযাপন করছেন রিক্সাচালক কামরুজ্জামান শেখ। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বিআরএসটি/ এসএস

Related posts

দুবাই প্রতিনিধি সোহেলের মাতার ইন্তেকাল

brs@admin

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি: ডা. সায়েদুর

brs@admin

দুদকেও দুর্নীতি আছে : দুদক চেয়ারম্যান

News Desk

নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা

brs@admin

গুমে নিরাপত্তা বাহিনীর ভেতরকার মতানৈক্য ও বিদেশি সংযোগ পেয়েছে কমিশন

brs@admin
Translate »