26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরবর্তীতে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২২ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি পালনের কথা ছিল। উত্তরায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় কৌশলে আসামি বদলের অভিযোগ যুবদলের

News Desk

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

News Desk

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

News Desk

নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

brs@admin

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্লিখনে এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: আনোয়ার ইব্রাহিম

News Desk
Translate »