26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষা

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

এক্স-এ এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো বলেছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যারা আহত ও তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা’’

এই বার্তা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সংহতিরই প্রতিফলন। কারণ দেশটি এই ঘটনায় প্রাণহানির জন্য শোক পাশাপাশি আহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ২৭ জন নিহত এবং প্রায় পৌনে দুশো লোক আহত হন।
বিআরএসটি/এসএস

Related posts

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

News Desk

লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত

brs@admin

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk

অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার জেট রানওয়ে থেকে বিচ্যুত

News Desk

আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

brs@admin

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুইজন আটক

brs@admin
Translate »