শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

তিন জেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা করেছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা ছিল। এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সকলে শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা ইতোমধ্যে সভাস্থলে এসেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া আগামীকালের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি।

বিআরএসটি/এসএস

Related posts

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

News Desk

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

brs@admin

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা গ্রেপ্তার

News Desk

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণ করল ট্রাম্প

News Desk
Translate »