31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদ

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই রায় ঘোষণা করেন। বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি সাত হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলাউদ্দিন হোসেন। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গঠন করে বিচার শুরু করা হয়।

আলাউদ্দিন হোসেন তার অভিযোগে বলেন, ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় টাকা ফেরত চাই। আসামি ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক দেন। আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় আদালতে মামলা করি।
বিআরএসটি/এসএস

Related posts

মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন: ট্রাম্প

News Desk

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

brs@admin

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

brs@admin

তরুণদের মৎস্য গবেষণায় সম্পৃক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

News Desk

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

News Desk
Translate »