20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, আজহারীর প্রশ্ন

ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেরের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী জানতে চেয়েছেন এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?

শনিবার (১৯ জুলাই) দুপুরে নিজের আইডিতে তিনি লিখেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?

ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে তিনি আরও লিখেন, শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?
বিআরএসটি/এসএস

Related posts

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির

News Desk

সারজিসের বিরুদ্ধে গাজীপুরে বিএনপি নেতার মামলা

News Desk

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

News Desk

জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »