শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আরও হামলা চালানো হলেও এনসিপিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম

আরও হামলা চালানো হলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, আরও ১০টা জায়গায় হামলা চালানো হবে—তারপরেও আমাদের থামানো যাবে না।
তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই-যুদ্ধ আমরা গণঅভ্যুত্থানের মধ্যে ঘোষণা দিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি—এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।
আজ শুক্রবার (১৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। 
এসময় স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদেরকে নদীভাঙন থেকে রক্ষা করবো আমরা। নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা। মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি।
অনেকে বলছেন, প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? আপনাদের পরিবারের সদস্যরা যারা প্রবাসে রয়েছেন, তাদের সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলো তারেক রহমানের

News Desk

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

News Desk

ঈদের ১০ দিন রাজধানীতে কড়া নজর, পুলিশের ছুটি বাতিল

brs@admin

আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল : নাহিদ ইসলাম

News Desk

ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

News Desk
Translate »