20.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি  প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশের আইজিপি বাহারুল আলম প্রজ্ঞাপনে  স্বাক্ষর করেন।
পৃথক তিনটি প্রজ্ঞাপনে সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন,  সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk

পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, বলছে ভারত

News Desk

ভূমিকম্পে কাঁপল দেশ

News Desk

দশদিনের মধ্যে সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে : আলী রীয়াজ

News Desk

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন

News Desk
Translate »