20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে সে তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করবে, তাদের গ্রেপ্তার করা হবে‌। কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হয় চারজন।

এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের হাত ছিল বলে অভিযোগ এনসিপির কেন্দ্রীয় নেতাদের।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

News Desk

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের

brs@admin

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

brs@admin

রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষার্থীরা

News Desk

brs@admin

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk
Translate »