25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে সুভাষ মন্ডল নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার চিংড়াখালী গ্রামে ঘেরে কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

সুভাষ মন্ডল (৪৫) কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের পুত্র।

পরিবার ও ঘের মালিক আনছার উদ্দীন জানান, সুভাষ মন্ডল সকালে মৎস্য ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় : ফখরুল

brs@admin

অপু-বুবলীর ভার্চুয়াল লড়াইয়ে প্রচণ্ড বিরক্ত শাকিব খান

brs@admin

সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

brs@admin

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

News Desk

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজন নিহত

News Desk
Translate »