শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে ১৫ জুলাই শুরু হয়ে ২১শে জুলাই পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল।

সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর প্রথম দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) প্রযোজিত ‘সময়ের বীর শহিদ তানভীর’ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নির্মিত ‘দ্য মনসুন রেভুলেশন’ প্রদর্শিত হয়। প্রদর্শনীতে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিল।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

News Desk

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

brs@admin

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk

মেয়েদের চুল খোলা যে নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাত

brs@admin

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

brs@admin
Translate »