20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

ইয়াঙ্গুন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রি. জে. তাফহীমুল

মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ তাফহীমুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১৫ জুলাই) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ তাফহীমুল ইসলাম মিনিস্টার পদের কূটনৈতিক পদমর্যাদা ভোগ করবেন। তার স্ত্রী, সন্তান ও গৃহপরিচারিকাও সঙ্গে যেতে পারবেন।

এর আগে গত ১৩ মে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিআরএসটি/এসএস

Related posts

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

brs@admin

ভূমি অধিগ্রহণসহ কয়েকটি খাতের বরাদ্দ বন্ধ করে পরিপত্র জারি

News Desk

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin

বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো বেসরকারি শিক্ষকদের

News Desk

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

News Desk

৫ মিলিয়ন ডলারে মিলবে আমেরিকার নাগরিকত্ব

brs@admin
Translate »