শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজন হলেন চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরিয়ার।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের।
বিআরএসটি/এসএস

Related posts

পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের

News Desk

রাজধানীর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা ঘিরে আবারও সংঘর্ষ

News Desk

আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না

News Desk

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

News Desk
Translate »