শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

সম্প্রতি চাঁদপুর জেলা শহরে কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরদের সন্ধ্যার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গতকাল রোববার (১৩ জুলাই) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, কিশোর অপরাধের সাথে জড়িত সন্দেহে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৩২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা ও জিম্মা প্রদান করা হয়।

তিনি জানান, শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে থাকতে পারবেনা।
বিআরএসটি/এসএস

Related posts

তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাসের

News Desk

চার বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

brs@admin

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

News Desk

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

News Desk

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

News Desk

ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০

brs@admin
Translate »