20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

রাজধানীর মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও দুইজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, আলোচিত এ হত্যা মামলায় টিটন গাজীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়ে। বাকি চারজন হলেন মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)।

গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪জন

News Desk

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

News Desk

টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন, সরকারি নথি ও তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা

brs@admin

যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’

brs@admin
Translate »