20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদ

নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে আজ রোববার (১৩ জুলাই) সকালে সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইট থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ আলোচনায় প্রস্তুত মাদুরো

News Desk

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

brs@admin

ইসরায়েলকে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

৭ জুন পবিত্র ঈদুল আজহা

brs@admin

জামায়াত ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় : জামায়াত আমির

News Desk
Translate »