শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে রাজনৈতিক আশ্রয়ে বিদ্যমান চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

এসময়, সংগঠনটির সভাপতি রিফাত রশিদ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব নিয়ে ব্যস্ত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের এমন আচরণ দেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।

এ ছাড়াও, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির ছায়াতলে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।
বিআরএসটি/এসএস

Related posts

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী

News Desk

আ.লীগের দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রিজভী

News Desk

রেমিট্যান্সের টাকায় ঘুরে দাঁড়িয়েছে দেশ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin

দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা গ্রেফতার

News Desk

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

News Desk
Translate »