20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মিটফোর্ডের ঘটনা দুঃখজনক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিলম্ব হয়নি। যখনই খবর পাওয়া গেছে তখনই জড়িতদের আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, মিটফোর্ডের পাশাপাশি চাঁদপুর এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানো কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের আটকে নীরব ভূমিকা পালন করেনি।

অপরাধীদের বারবার মুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইনের মুখোমুখি করা, সেটা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, জাতীয় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব

News Desk

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

News Desk

শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

News Desk

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: রিজভী

News Desk

৩ টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না : ইসি

News Desk
Translate »