বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিলো ইরান

ইরানে ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিম ইরানের বুকান শহরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভুক্তভোগী শিশুর পরিবার বিচার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রকাশ্যে ফাঁসি কার্যকরের অনুরোধ জানায় বলে জানিয়েছে বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন।

প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, ‘ঘটনাটি জনমনে গভীর আবেগের প্রভাব ফেলায় মামলাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।’

গত মার্চে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, যা পরে ইরানের সর্বোচ্চ আদালতও বহাল রাখে।

শনিবারের ফাঁসি প্রসঙ্গে বিচার বিভাগ জানায়, ‘ভুক্তভোগীর পরিবার ও সাধারণ নাগরিকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সামাজিক প্রভাব বিবেচনায় রেখে প্রকাশ্যে রায় কার্যকর করা হয়েছে।’

ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড (সাধারণত ফাঁসি) অস্বাভাবিক ঘটনা নয়, বিশেষ করে যেসব অপরাধ সমাজে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ইরানে হত্যা ও ধর্ষণ অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে, চীনের পর ইরানই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।
বিআরএসটি/এসএস

Related posts

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের প্রতারণার ৪ কৌশল

brs@admin

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

brs@admin

দক্ষিণ সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আলোচনা

News Desk

নির্বাচন সামনে রেখে তথ্য সেল গঠন করা হবে’ : তথ্য সচিব

News Desk

ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

News Desk

ফেব্রুয়ারিতেই অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন: প্রধান উপদেষ্টা

News Desk
Translate »