19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

৫ আগস্ট পরবর্তী একটি দল দেশের মালিক বনে গেছে : রফিকুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মিডফোর্ট হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে।

শনিবার (১২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মিডফোর্ট হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডসহ সারা দেশের খুন হত্যা, ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে এই জামায়াত নেতা বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি হবে না। ৫ আগস্ট পরবর্তী দেশের একটি দল দেশের মালিক বনে গেছে এবং খুন, চাঁদাবাজি ধর্ষণ চালিয়ে যাচ্ছে। সারা দেশের এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে।

ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, যাদের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু দলটি জুলাইয়ের আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করে দিয়ে খুন চাঁদাবাজি-সন্ত্রাসী কাজে লিপ্ত হয়ে গেছে। মিটফোর্ড হাসপাতালের হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবিরও।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

News Desk

ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

News Desk

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin

সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk

কারাবন্দীদের ভোটাধিকার চায় বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত

brs@admin
Translate »