26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

মব জাস্টিস বরদাশত করছে না সরকার : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনও সম্পৃক্ততা নেই। মব জাস্টিস বরদাশত করা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘একদিনে এক লাখ গাছ’ কার্যক্রমের চারা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, বারবার মব জাস্টিসের বিরুদ্ধে অবস্থান পরিস্কার করেছে অন্তর্বর্তী সরকার। যারাই মব তৈরি করছে, তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট চায় দুদক

News Desk

চলচ্চিত্র প্রদর্শনীর সময় আর্জেন্টিনায় সিনেমা হলের ছাদ ধস

brs@admin

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

brs@admin

শচীনকন্যা সারার মোহনীয় রূপের নেপথ্যে ৪ ধাপে ত্বকচর্চা

News Desk

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

News Desk

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুর

News Desk
Translate »