20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪১৮

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২০ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪১৮ জন আসামিকে গ্রেফতার করেছে। 
এ সময় দুইটি বিদেশি পিস্তল,  তিনটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, ৫৬ রাউন্ড কার্তুজ,  ৪ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু ও দুইটি চাকু  জব্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে : প্রধান উপদেষ্টা

brs@admin

পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

News Desk

ডাকসু নির্বাচন: বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি আজ

News Desk

মেক্সিকোর সিনেটে অধিবেশন শেষে মারামারি

News Desk

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করলো চীন

brs@admin

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯৬ জন গ্রেপ্তার

News Desk
Translate »