33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়

গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিতের আহ্বান ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স- ইউভেডের

আব্দুল কাইয়ুম, ঢাকা: পতিত স্বৈরাচার সরকারের সময়ের গুমের ঘটনার তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে বৈঠক করেছে  ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (ইউভেড)।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে তদন্ত কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স-এর মুখ্য আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

এসময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে  কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন।

বৈঠকে ইউভেড-এর পক্ষ থেকে গুম হওয়া এবং এখনো ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ ব্যক্তিদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া যারা গুম থেকে ফিরে এসেছেন,  তাঁদের পরিবারের সদস্যদের জন্য পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান। একইসাথে গুমের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়ায় সবধরণের সহায়তার আশ্বাস দেয় ইউভেড।

এসময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

বিআরএসটি/কাইয়ুম/আরএন

Related posts

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk

‘হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে বাঙালি রাজপথ দেখিয়ে ছাড়বে’

News Desk

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk

১২ আগস্ট জাতীয় যুবশক্তির যুব সম্মেলন

News Desk

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে আইএসপিআর-এর বিবৃতি

News Desk

শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

News Desk
Translate »