33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের

ইয়েমেনি হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলের (তেল আবিব) বেন গুরিওন বিমানবন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।

ইয়াহিয়া সারির মতে, হামলার ফলে বেন গুরিওন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, ৩০০টিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মেয়েদের চুল খোলা যে নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাত

brs@admin

লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

brs@admin

নির্বাচন বানচালে দেশে গণ্ডগোলের আশঙ্কা হাফিজ উদ্দিনের

brs@admin

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

brs@admin

সারজিসের ফেসবুক পোস্টে ইশরাকের বক্তব্যের কড়া সমালোচনা

News Desk
Translate »