17.5 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ‘আমরাই পাক-ভারত যুদ্ধ থামিয়েছি’

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাফ জানিয়েছেন, ‘আমরাই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।’

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ওয়াশিংটনে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বক্তব্য সঠিক নয়। মিশ্রি ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই তা কার্যকর হয়েছে।

এ বিষয়ে ট্যামি ব্রুস বলেন, ‘সবাই নিজস্ব মত প্রকাশ করতে পারে, তবে এই বিষয়ে ভারতের অবস্থান ভুল। আলোচনার মাধ্যমে আমরা যে ভূমিকা রেখেছি, তা স্পষ্ট ও কার্যকর।’

তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই এই উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্রুস বলেন, ‘ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই মধ্যস্থতার পথে এগিয়েছে এবং এর ফলও এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য নানা পদক্ষেপ নিয়েছেন, তার কার্যক্রম স্বচ্ছ ও সবার কাছে পরিষ্কার।’

তিনি স্মরণ করিয়ে দেন, মার্কো রুবিও একাধিকবার বলেছেন, ‘এই যুদ্ধবিরতিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে। ব্রুস বলেন, ‘হামাসকে বাদ দিয়ে ভবিষ্যতের প্রশাসন গঠনের লক্ষ্যেই এই প্রচেষ্টা।’

এছাড়াও আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যকার বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টায় সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

সূত্র: সামা টিভি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বেড়েছে খোলা তেলের দাম

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

News Desk

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি আনোয়ারুল

brs@admin

যৌথ অভিযানে সীমান্তের শাহীন ডাকাতসহ ৩জন গ্রেফতার

brs@admin

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk
Translate »