19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) এক সাক্ষাতে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অধ্যাপক রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ ও জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

আলী রিয়াজের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা মার্কাস ডেভিস, উপদেষ্টা স্টিফেন উইভার ও সহযোগিতা বিষয়ক প্রধান।

বৈঠকে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডে দৃঢ় সমর্থন প্রকাশ করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য গঠনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এবং কানাডা সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
বিআরএসটি/এসএস

Related posts

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

News Desk

পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা

brs@admin

পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: রিজওয়ানা

News Desk

মালয়েশিয়ায় এয়ারপোর্টে ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি আটক

News Desk

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

‘গুলি করি মরে একটা’ বলা সেই পুলিশ কর্তা বরখাস্ত

News Desk
Translate »