20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এ তথ্য জানিয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি

News Desk

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

brs@admin

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

News Desk

ওএসডি ৭৬ পুলিশকে একযোগে পদায়ন

News Desk

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk
Translate »